ঢাকা ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১০ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২১
ছাতক প্রতিনিধি
ছাতকে ‘সর্বাত্মক’ লকডাউন অমান্য করে দোকান খোলা রাখা স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা অমান্যকারী ব্যক্তি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ্উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৬টি মামলায় ১৬ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসলাম উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। এসময় সেনা বাহিনীর ক্যাপটেন ইয়াসিন আলী ও থানা পুলিশ ছিলেন।
দেশজুড়ে সর্বাত্মক লকডাউন শুরুর আগে থেকেই ঘোষণা দেয়া হয় এই সময়ে দোকানপাট খোলা রাখা যাবে না। এরপর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দেয়া নির্দেশনা নিশ্চিত করতে উপজেলা সদর বাজার, গোবিন্দগঞ্জ নতুনবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখার অপরাধে উপজেলা সদর ও গোবিন্দগঞ্জ নতুনবাজারসহ ১৬টি প্রতিষ্টান সব মিলিয়ে ১৬ হাজার ৯শদ টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইসলাম উদ্দিন বলেন, লকডাউন চলাকালে সবাইকে সরকারের দেয়া বিধি-নিষেধগুলো মেনে চলার আহ্বান করা হচ্ছে। এরপরও যদি কেউ বা কোনও প্রতিষ্ঠান আইন অমান্য করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host