সিলেটে মানবতার এক নাম শাহ্ আলম শাওন

প্রকাশিত: 10:47 AM, July 31, 2021

সিলেটে মানবতার এক নাম শাহ্ আলম শাওন

মো. ফারুক মিয়া
বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে উন্নত দেশগুলো। সংক্রমণ প্রতিরোধ ও মৃত্যুর সংখ্যায় লাগাম টানতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এমন পরিস্থিতে কঠোর লকডাউন ঘোষণা করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তবুও থেমে নেই মৃত্যুর মিছিল। আর সিলেটে এই মিছিলের নতুন নতুন রেকর্ড লিপিবদ্ধ হচ্ছে প্রতিনিয়ত। এমন ক্রান্তিকালে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শাহ আলম শাওন। তার এই উদ্যোগের মধ্যে রয়েছে করোনায় মৃত ব্যক্তির দাফন ও ফ্রি অক্সিজেন সার্ভিস।

 

যাদের আপনজন করোনয়া মৃত ব্যক্তির লাশ দাফনে অনীহা প্রকাশ করবেন তাদের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের এই নেতা। সম্প্রতি তিনি সিলেট নগরে অক্সিজেন সেবাও চালু করেছেন। তার এই সেবা ইতোপূর্বে অনেক সেবাগ্রাহীরা গ্রহণ করেছেন।

 

জানা যায়, সিলেটে করোনা সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়াতে প্রতিদিনই নতুন নতুন সংখ্যা যোগ হচ্ছে মৃত্যুর তালিকায়। সেই সাথে রয়েছে করোনার চিকিৎসা জনিত সমস্যা। সিলেটে যথেষ্ট করোনা ইউনিট, আইসোলেশন ও বেড সংকুলান না থাকায় রোগীরা নিজ নিজ বাসা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। হোম আইসোলেশনে থাকা এসব রোগীদের মধ্যে অক্সিজেন সংকট প্রকট। এতে প্রতিদিন কোনো না কোনো রোগী মারা যাচ্ছেন অক্সিজেনের অভাবে।

 

ঠিক এমন দুঃসময়ে অক্সিজেন সেবা দিয়ে আসছেন প্রচার বিমুখ ছাত্র নেতা শাহ্ আলম শাওন। তার এই মানবিক সেবা দিন রাত ২৪ ঘণ্টাই অব্যাহত রয়েছে। ইতিমধ্যে একশো’র বেশি অক্সিজেন সেবা দিয়ে আসছেন বাসায় চিকিৎসা নেয়া করোনা আক্রান্ত রোগীদের। যা ইতিমধ্যে ফেইসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক সাড়া ফেলেছে। তবে শাহ আলম শাওন চান না লোক দেখানো কোন কাজ করতে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এই সদস্যের এই উদ্যোগকে অনেকেই মনে করছেন একটি ‘মহৎ’ উদ্যোগ ও মানব সেবা। সিলেট নগরের যেখান থেকে কল আসে সেখানেই ছুটে চলেন অক্সিজেন নিয়ে।

 

এর আগেও তিনি বিভিন্ন সামাজিক কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- তিনি হতদরিদ্র মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস এবং রমজানে ইফতার ও খাদ্যসমগ্রী ইত্যাদি বিতরণ করেছেন। কিছুদিন আগে গরীব অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়ে এসেছেন এবং নিম্ন, মধ্যবিত্ত ছাত্রলীগ কর্মীদের বাসায় পৌঁছে দিয়েছেন রাতের আঁধারে ত্রাণ সামগ্রী।

 

মানবসেবা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শাহ্ আলম শাওন বলেন, ‘আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসি।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর