ঢাকা ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২১
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে ২৫ বোতল অফিসার চয়েজ মদ ও একটি সিএনজি অটোরিকশাসহ সুজন দেবকে আটক করেছে থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজনের অপর দুই সঙ্গী পালিয়ে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি। তবে, পুলিশী অভিযান অব্যাহত আছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
রবিবার বিকেলে ছাতক থানার এসআই মহিন উদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার গোবিন্দগঞ্জ সাদা পুলের মুখ থেকে মদ ও নাম্বারবিহীন অটোরিকশা জব্দসহ চালক সুজন দেব(২৪)কে আটক করে। সুজন বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের কাঠিলী পাড়া গ্রামের মৃত্য সুধীর দেবের পুত্র।
এ অভিযানের সময়, উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের রুবেল মিয়া (৩৫) পিতামৃত লাল মিয়া ও শ্রীনগর গ্রামের মৃত খুর্শেদ আলী পুত্র আব্দুল কুদ্দুস (৩০) পালিয়ে যায়।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ নাজিম উদ্দিন এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host