রিলিফ চোর

প্রকাশিত: 12:42 PM, October 17, 2018

রিলিফ চোর

রেদ্বওয়ান মাহমুদ

মহান নেতা তিনি
তাঁর কাছে দেশ, সমাজ এবং
জনগণও ঋণি।

আরাম ভালোবাসেন তিনি
যে পথ দিয়ে আসেন তিনি
হয় যে সে পথ পাকা
নেননা খবর কেমনে পথে
ঘুরে গাড়ীর চাকা।

হোক না সড়ক দুর্ঘটনা
আস্তে কি বা জোর ঘটনা
নেননা তিনি কানে
তাঁর নেশা যে রিলিফ চুরি
আমজনতাও জানে
একটা দাবী, ভাবুন, যে কি
হচ্ছে বামে-ডানে।

সর্বশেষ ২৪ খবর