ঢাকা |
প্রকাশিত: 1:11 PM, October 22, 2018
সব্যসাচী নজরুল
নতুন দিনের নতুন আশায়
ঝলমলে রোদ হাসে
আমন চাষী বেজায় খুশি
হেমন্ত কাল আসে।
স্নিগ্ধ ভোরে শিশির ভাসে
ঘাসের কচি ডগায়
গাঁয়ের বধূ শিশির জড়ায়
মুখ হাত-পা গায়।
গরম গেলো ছুটির দেশে
তুষার ঝরার বনে
স্বস্তিদায়ক হিমেল হাওয়ায়
প্রশান্তি জন-মনে।
নবান্ন উৎসবে মাতবে সবাই
পিঠা-পুলির রসে
নব বধূয়ার কাটবে সময়
ঠান্ডা হাওয়ার পরশে।
ধানের ক্ষেতে কৃষক মেতে
কাটে নতুন ধান
গ্রামবাংলায় পড়লো দেখো
হেমন্তের ই বান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host