ঢাকা |
প্রকাশিত: 1:15 PM, October 22, 2018
জিল্লুর রহমান পাটোয়ারী
ঐ আসছে শীতের বুড়ি
অনেক রকম সাজে
আনন্দে তার মনটা ভাসে
বিলাবে সবার মাঝে।
সকাল থেকে শীতের বুড়ি
নিচ্ছে কতো সাজ
হুঁশ পায় না শীতের বুড়ি,
তার যে অনেক কাজ।
ব্যস্ত এখন শীতের বুড়ি
আসবে তারাতাড়ি
তাইতো বুড়ি সঙ্গে আনে
শীত ভর্তি হাঁড়ি।
শীতের বুড়ি শীত সকালে
হেমন্ত বায় দোলে
শীতের বুড়ির আনন্দটা
গাইছে ঢাকে ঢোলে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host