ঢাকা ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩
শান্তিগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় শীতার্তদের মধ্যে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি এর কম্বল বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় প্রথম সেশনে পাথারিয়া ইউনিয়নে পরিকল্পনা মন্ত্রী’র পক্ষে কম্বল বিতরণ করেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব মোঃ হাসনাত হোসেন।
এসময় পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষক লীগের আহবায়ক ফয়জুর রহমান, পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক নুর আলম সহ বিভিন্ন অংগ সংঘটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রথম সেশনে পাথারিয়া ইউনিয়নে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয় পরবর্তীতে শান্তিগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে হতদরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host