শান্তিগঞ্জে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ১:৪৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩

শান্তিগঞ্জে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শান্তিগঞ্জ সংবাদদাতা
৪ জানুয়ারি (বুধবার) গৌরব ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগ। বিকেলে উপজেলায় ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি ও পরে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

 

এসময় কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন।

 

উক্ত সময় শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সদরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাইম আহমেদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুর রহমান মাজেদ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দিলন আহমেদ, সহ সভাপতি নিতাই দাশ, সাংঘটনিক সম্পাদক সালেক আহমেদ, খোকন মিয়া, শিমুলবাক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফকরুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজিব খান, সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ আহমেদ, জয়কলস ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাসুম আহমেদ, নাসির মিয়া সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর