ঢাকা ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৩
শান্তিগঞ্জ প্রতিনিধি
করোনার প্রকোপের কারণে দুই বছর স্থগিতের পর এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রবর্তিত শান্তিগঞ্জের ডুংরিয়ায় ঐতিহ্যবাহী এ পরীক্ষায় অংশগ্রহণ করে ৫১৬ জন পরিক্ষার্থী।
শনিবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় স্থানীয় ডুংরিয়া হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত পরিক্ষার হল পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারেক, পরিকল্পনা মন্ত্রী’র এপিএস মাসুম বিল্লাহ, সুনামগঞ্জ জেলা জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান বারী সুজন।
এসময় শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি হাজী তহুর আলী, উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমেদ প্রমুখ। এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host