ইতালিতে ছাতকের যুবকের মৃত্যু

প্রকাশিত: 10:10 PM, January 20, 2023

ইতালিতে ছাতকের যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ
ইতালির কাতানিয়ার পার্শ্ববর্তী শহর কাতান নোভাতে মঙ্গলবার মৃত্যুবরণ করেছেন বাংলাদেশি যুবক হারুন রশীদ সালিক (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাধীন চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা। স্ট্রোক করে তিনি মারা গেছেন বলে জানা গেছে। হারুন রশীদ সালিক গাবুরগাঁও দাখিল মাদ্রাসার সাবেক ছাত্র হুমায়ুন রশিদ তারেকের ছোট ভাই।

তিনি বলেন, ইতালিতে তাদের কোন আত্মীয়- স্বজন নেই। কাজেই ইতালি প্রবাসীদের একটি সংস্থা তার মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে। তারা ইতালিতে অবস্থানরত সকল বাংলাদেশি ভাই-বোনেদের কাছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাপারে সহযোগিতা চেয়ে আবেদন করেছেন। আশাকরি কয়েক দিনের মধ্যে মরহুমের লাশ ইতালি প্রবাসী সকলের সহযোগিতায় পরিবারের কাছে পৌঁছে যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর