ঢাকা ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২৩
জগন্নাথপুর সংবাদদাতা
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ৩০ এপ্রিল যাছাই বাছাই, ৮ মে প্রত্যাহারের শেষ দিন। ৯ মে প্রতীক বরাদ্দ ও ২৫ মে ভোট গ্রহণ।
জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল পাওয়া গেছে। ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত বছরের ২ নভেম্বর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়ে ৮ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন।২৬ ডিসেম্বর তিনি মৃত্যু বরন করলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শুন্য হয়। তফসিল অনুযায়ী ২৫ মে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host