ঢাকা |
প্রকাশিত: 5:51 PM, April 12, 2023
নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ
ছাতকে লায়েক মিয়া হত্যা মামলার প্রধান আসামি আব্দুল কুদ্দুস শিপলু হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির এবং বিচারপতি এ কে এম রবিউল হাসান সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলার আসামি শহরের মন্ডলীভোগ জংলিগড় এলাকার তাজ উদ্দিনের পুত্র আব্দুল কুদ্দুস শিপলুকে চার সপ্তাহের জামিন প্রদান করেছেন।
২৮ মার্চ মঙ্গলবার রাতে ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন মন্ডলীভোগ জংলিগড় এলাকার বাসিন্দা মৃত আবদুল মান্নানের পুত্র লায়েক মিয়া। এ ঘটনায় ৩১ মার্চ শুক্রবার রাতে ছাতক থানায় ১৮ জনের বিরুদ্ধে
একটি হত্যা মামলা (নং২৫) দায়ের করা হয়।মামলাটি দায়ের করেন মৃত লায়েক মিয়ার ভাই আজিজুল ইসলাম।
ওই মামলায় মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চে জামিন আবেদন করেন মামলার এজাহার আসামি আব্দুল কুদ্দুস শিপলু। শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।
হাইকোর্টে আসামি পক্ষে মামলা পরিচালনা করেছেন আইনজীবী মোঃ কামাল উদ্দিন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host