যাদুকাটা নদীতে মালবাহী জলযান পরিবহনে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে ব্যবসায়িদের মা**নবব*ন্ধন

প্রকাশিত: 12:52 AM, June 29, 2024

যাদুকাটা নদীতে মালবাহী জলযান পরিবহনে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে ব্যবসায়িদের মা**নবব*ন্ধন

 

মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুর যাদুকাটা নদীতে মালবাহী জলযান পরিবহনে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে ব্যবসায়িদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ।

শুকবার (২৮ জুন) বিকালে উপজেলার মিয়ারচর নদীরপাড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, তাহিরপুরের নদীপথগুলো এখন চাঁদাবাজদের দখলে। বেপরোয়া ওই চাঁদাবাজরা সরকার নির্ধারিত রেইট অমান্য করে বহুদিন ধরে অতিরিক্ত টোল আদায় করে যাচ্ছে। তাদের চাঁদাবাজির কারনে আমরা ব্যাবসায়ীরা পড়েছি বিপাকে। উপেজলার যাদুকাটা, ফাজিলপুর,ঘাগড়া ও দুর্লভপুর ঘাটে সরকারী রেইট অমান্য করে প্রতিনিয়ত অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ না নিলে আমাদের আন্দোলন আরোও কঠোর হবে।

মানববন্ধনে বালু পাঁথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গনির সভাপতিত্বে ও ব্যাবসায়ী জামাল মিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন দুর্লভপুর নৌকা সমিতির সাংগঠনিক সম্পাদক আল আমিন, সুনামগঞ্জ জেলা যুবলীগ সদস্য লুৎফর রহমান নাইম, বালি পাথর ব্যাবসায়ী সমিতির সদস্য কামাল হোসেন, নূর আলী, বালু পাঁথর ব্যবসাী সমিতির সদস্য নবীনূর, আল আমিন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর