ওসমানী থেকে আটক আ. লীগের জামিল-শামীম

প্রকাশিত: 11:32 PM, August 26, 2024

ওসমানী থেকে আটক আ. লীগের জামিল-শামীম

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা আবদুর রহমান জামিল ও অ্যাডভোকেট সৈয়দ শামীমকে আটক করা হয়েছে।

সৌদি আরব যাওয়ার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করেন।  আজ সোমবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ কমিশনার মো. সাইফুল ইসলাম।

আব্দুর রহমান জামিল সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং রেডক্রিসেন্ট সোসাইটি  সিলেটের সাধারণ সম্পাদক।

আর অ্যাডভোকেট সৈয়দ শামীম সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তাদের কোতোয়ালি থনায় জিজ্ঞাসাবাদ করা  এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর