ঢাকা |
প্রকাশিত: 2:42 PM, October 13, 2024
ইকবাল হোসাইন, জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণ মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছে- উপজেলার গোতগাঁও গ্রামের মৃত কছর মিয়ার পুত্র ছালিম উদ্দিন (৪৫), আব্দুল শহিদের পুত্র জনি মিয়া (২৫), বাগময়না গ্রামের মৃত আব্দুল নওয়াফের পুত্র মোঃ সোহাগ মিয়া (২৫)।
জগন্নাথপুর থানা সূত্রে জানা যায়, গত বুধবার রাতে নিজ নিজ গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জনি মিয়া ও সোহাগ মিয়ার বিরুদ্ধে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সং০৩) এর ৭/৩০ ধারায় মামলা ছিল। এর মধ্যে ছালিম উদ্দিনের বিরুদ্ধে হবিগঞ্জের নবীগঞ্জ থানায় জিআর- ১১৩/২৩ ধারায় একটি মামলা ছিল।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আখন্দ বলেন, গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host