ঢাকা |
প্রকাশিত: 12:46 AM, October 21, 2024
এস এম মিজানুর রহমান
তাহিরপুর( সুনামগঞ্জ) প্রতিনিধি :
আজ ২০অক্টোবর২০২৪ রোজ রবিবার বিকাল ৩ ঘটিকায় তাহিরপুর বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে বাজার মনিটরিং করা হয়।
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে (চাল,ডাল, তেল, সব্জির) দোকান সহ প্রয়োজনীয় বাজার মনিটরিং করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় উপস্হিত ছিলেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার( ভুমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইেনর( ৩৯) ধারায় এক জনকে ২০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া প্রতিটি দোকান মালিক কে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন করে রাখার জন্য আদেশ করা হয় ।
এসময় সার্বিক সহযোগিতা করেন,তাহিরপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক পারভেজ জামান সহ আইন শৃঙ্খলার সদস্যবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host