ঢাকা |
প্রকাশিত: 8:39 PM, November 15, 2024
আব্দুল আলীম ইমতিয়াজ, সুনামগঞ্জ
তাহিরপুর উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন অধ্যাপক রুকন উদ্দিন। আজ শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার বাদাঘাট কার্যালয়ে রুকন সম্মেলনে তাকে আমির মনোনীত করা হয়।
অধ্যাপক রুকন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুসলিম উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মু. আনোয়ার উদ্দিনের যৌথ সঞ্চালনায় রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী সুনামগঞ্জ জেলার নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছউদ্দীন।
উক্ত রুকন সম্মেলনে তাহিরপুর উপজেলার পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ২৫-২৬ সেশনের জন্য উপজেলা আমির নির্বাচিত হন অধ্যাপক মোঃ রুকন উদ্দিন।
২৫-২৬ সেশনের জন্য শুরা সদস্য নির্বাচিত হন- সেলিম হায়দার, মাওলানা মুসলিম উদ্দিন, সফিকুল ইসলাম, ডাঃ আব্দুল হাকিম, মু.আনোয়ার উদ্দিন, তৈফুল ইসলাম, মহিউল ইসলাম মাসুম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জামায়াত কর্মী সমাজকর্মী হিসেবে কাজ করতে হবে। সমাজের কাজ করার জন্য নিজেদের মান উন্নয়ন আরো বেশি উন্নয়ন প্রয়োজন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host