ঢাকা ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৪
নিজস্ব প্রতিবেদক
পৃথক অভিযান চালিয়ে ফের ৬৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে সিলেট বিজিবি। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ও শুক্রবার (১৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ ও ১৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসমব পণ্য আটক করা হয়। আটককৃত পণ্যের মধ্য রয়েছে- ভারতীয় নিভিয়া ক্রিম, অলিভ অয়েল, সাবান, কম্বল, সার, রসুন, বিড়ি, প্রাইভেটকার, মোটরসাইকেল, ট্রলি গাড়ী, মদ, ফেন্সিডিল, এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা। যার আনুমানিক বাজার মূল্য ৬৩ লাখ ৮১ হাজার ৭৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host