ঢাকা |
প্রকাশিত: 5:07 PM, November 21, 2024
ছাতক প্রতিনিধি
ছাতকের কৈতকে গলায় ফাঁস লাগিয়ে আছমা বেগম (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বুধবার (২০নভেম্বর) দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক এলাকার রাজনপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আছমা বেগম রাজনপুর গ্রামের কাতার প্রবাসী মিলাদ হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার ২০ নভেম্বর দুপুরে পরিবারের লোকজনের অজান্তে বসতঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আছমা বেগম। তাৎক্ষণিক তার মৃত্যুর কারণ জানা যায়নি।
সংবাদ পেয়ে জাউয়াবাজার তদন্তকেন্দ্রের পুলিশের এসআই শফিকুর রহমান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
নিহত আছমা বেগমের বাবার বাড়ি উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান মাঝপাড়া গ্রামে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host