সুনামগঞ্জ-সিলেট সড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪

সুনামগঞ্জ-সিলেট সড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক মহিলা নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত চার জন। রবিবার (২৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে সদর উপজেলার নীলপুর বাজার সংলগ্ন রাবার বাড়ির সামনের সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিলার নাম রাজিয়া বেগম (৫০) । তিনি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ইমামনগর গ্রামের মৃত আব্দুল কাহারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দিরাই থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। সিএনজিটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় রাজিয়া বেগম ঘটনাস্থলেই নিহত হন। সিএনজি চালকসহ অপর তিন যাত্রী আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন। তবে, এখন পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা যায়নি।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মহিলা নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘাতক ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে তবে চালক পলাতক। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর