২নং পাটলী ইউনিয়ন জামায়াতের কমিটি ঘোষণা

প্রকাশিত: 7:35 PM, November 25, 2024

২নং পাটলী ইউনিয়ন জামায়াতের কমিটি ঘোষণা

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ২নং পাটলী ইউনিয়ন জামায়াতের কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য আবুল হোসাইন মো. ওয়ালী উল্লাহ, দিলোয়ার হোসেন, মাস্টার আব্দুল তাহিদ।
বৈঠকের প্রধান অতিথি মাওলানা লৎফুর রহমান ১৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ঘোষণা করেন।
কার্যনির্বাহী কমিটির সদস্যগণ হলেন- সভাপতি তৈয়বুর রহমান, সহসভাপতি আব্দুল্লাহ, সহসভাপতি মনির উদ্দিন, সহসভাপতি আনোয়ার হুসেন, সেক্রেটারী আলিম উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বায়তুলমাল বিভাগ কয়েছ মামুন, এসিস্ট্যান্ট সেক্রেটারী সুজন আলম, অফিস সম্পাদক, আজিজুর রহমান মিটু, সহ অফিস সম্পাদক মারজান আহমেদ, শ্রম বিভাগ আব্দুল গফফার, সমাজ কল্যাণ সম্পাদক রুহুল আমিন, যুব ও ক্রীড়া সম্পাদক আফু মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন, উলামা বিভাগ ছামির আলী, সহকারি শাহেদ আহমেদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর