জগন্নাথপুরে স্বামীর চেয়ারের আঘাতে স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: 7:49 PM, December 19, 2024

জগন্নাথপুরে স্বামীর চেয়ারের আঘাতে স্ত্রীর মৃত্যু

জগন্নাথপুর সংবাদদাতা
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বামীর চেয়ারের আঘাতে নাদিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের স্বামীর নাম আমজাদ হোসেন। সে অনলাইন জুয়া খেলায় আসক্ত ছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, আমজাদ হোসেন অনলাইন জুয়া খেলার কারণে সংসারের প্রতি উদাসীন ছিলেন। নিয়মিত রাতে বাড়িতে না ফেরা এবং সংসারের খরচ বহন না করায় প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো।
বুধবার দুপুরে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আমজাদ একটি চেয়ার দিয়ে নাদিয়ার ওপর আঘাত করেন। আঘাতের পর নাদিয়া অসুস্থ হয়ে পড়লে আমজাদ তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই নাদিয়ার শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায়। পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর