কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মুয়াজ্জিনের মৃত্যু

প্রকাশিত: 8:29 PM, April 13, 2025

কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় মুয়াজ্জিনের মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ (২৬) নামের এক মুয়াজ্জিন নিহত হয়েছেন।
রবিবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে কুলাউড়া ফায়ার স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আজাদ পৌরসভাস্থ জয়পাশা গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি উপজেলার ব্রাহ্মণবাজারের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বেলা ১১টার দিকে বালুভর্তি একটি ট্রাক শহরের দক্ষিণবাজারের দিকে যাচ্ছিলো। এ সময় ফায়ার স্টেশনের সামনে ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে উল্টোদিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন আজাদ।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরো জানান, ঘাতক ট্রাক ও চালক পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর