ঢাকা |
প্রকাশিত: 8:50 PM, October 21, 2025
বিজয়ের কণ্ঠ ডেস্ক
বশির মিয়ার রিকশা গ্যারেজে তারা ব্যস্ত ছিলেন। তাদের কাজ কি? জুয়া খেলা। আর তাই যা হওয়ার হয়েছে। পুলিশ খাঁচায় পুরেছে ৪ জনকেই।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানাপুলিশ।
তারা হলেন বিয়ানীবাজারের উজানডাকি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে ফারুক হোসেন (৫৯), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও গ্রামের মো. মতিউর রহমানের ছেলে ফয়সল আহমদ (২১), কোতোয়ালী থানার চিটাগাঙ কলোনির ফকির মিয়া ওরফে সেলিমের ছেলে জিসান (১৯) ও ঘাসিটুলা লামাপাড়ার আব্দুর রহিমের ছেলে মো. সাগর (২৮)।
তাদের হাতেনাতে জুয়াখেলার সময় গ্রেপ্তার করা হয়েছে।
তাদের সবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host