জৈন্তাপুরে এমপি প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থনে মতবিনিময়

প্রকাশিত: 6:25 PM, November 18, 2025

জৈন্তাপুরে এমপি প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থনে মতবিনিময়

জৈন্তাপুর প্রতিনিধি
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মো. জয়নাল আবেদীনের সমর্থনে জৈন্তাপুরে দু’টি বড় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা বলেন-আল্লাহর আইন চাই -সৎ লোকের শাসন চাই। সব দেখেছি বারবার দাঁড়িপাল্লা চাই এবার। এই স্লোগানকে কেন্দ্র করে পুরো এলাকায় নির্বাচনী পরিবেশে নতুন উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।

সভায় প্রধান অতিথি আলহাজ্ব মো. জয়নাল আবেদীন বলেন, আমি আপনাদের মাটির সন্তান। আমাকে কোন দলের হিসেবে ভাববেন না। সবাইকে বলছি, এইবার ভোট মাটির সন্তানকে দিন, বাহিরের কাউকে নয়। অর্থাৎ, ভোটে জৈন্তাপুরের মানুষের মনোভাব এইবার মাটির সন্তান জয়নালের পক্ষে থাকবে।

প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সোমবার (১৭ তারিখ) সন্ধ্যায়। সভার সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী, এবং সঞ্চালনা করেন ১ নং নিজপাট ইউনিয়ন জামায়াতের সভাপতি শফিকুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আমির মাওলানা গোলাম কিবরিয়া, সাবেক উপজেলা আমির মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা আম্বিয়া, ইউনিয়ন সেক্রেটারি সুহেল আহমদ, সহ-সেক্রেটারি নুরুল আম্বিয়া, ৬ নং ওয়ার্ড সদস্য ছয়ফুল ইসলাম, ৭ নং ওয়ার্ড সদস্য মাহমুদ আলীসহ এলাকার বিশিষ্ট মুরব্বী মাস্টার আলা উদ্দীন, মুহিবুর রহমান, আব্দুল মালিক, আব্দুল লতিব।

বারকি নৌকা শ্রমিক, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

এরপর একই রাতে ১নং নিজপাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাঁচটি ওয়াডের জনগণকে নিয়ে নূরে মদিনা ঘিলাতৈল মাদ্রাসা মাঠে আরও একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণে সভাটি নির্বাচনী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

নেতৃবৃন্দ ও স্থানীয়রা আশা প্রকাশ করেন-আলহাজ্ব মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে সিলেট-৪ আসনে উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসনের নতুন দৃষ্টান্ত স্থাপন হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর