১৯ লাখ টাকা মূল্যের ভারতীয় চা পাতাসহ আটক ১

প্রকাশিত: 8:04 PM, November 23, 2025

১৯ লাখ টাকা মূল্যের ভারতীয় চা পাতাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
সিলেটের মুরাদপুর থেকে মো. জসিম উদ্দিন (৪২) নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ।

জসিম ভোলা জেলার লাল মোহন থানার পূর্ব চর উম্মেদ গ্রামের মো. মোশাররফ হোসেন ও মকছুদা খাতুনের ছেলে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে শাহপরাণ থানার মুরাদপুর বাজারে চেকপোস্ট করার সময় একটি কাভার্ড ভ্যান (রেজি. নং ঢাকা মেট্রো-ড-১২-৫৬৮৯) তল্লাশি করে ৮০ বস্তায় ৩ হাজার ৮৪০ কেজি ভারতীয় চা পাতাসহ জসিমকে গ্রেফতার করে শাহপরান থানাপুলিশ। জব্দকৃত চা পাতার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।

এ ব্যাপারে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর