প্রায় দুই মাস কারাবাসের পর জামিনে মুক্ত
ভোলাগঞ্জে মোটর শোভা যাত্রায় সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫

<span style='color:#077D05;font-size:19px;'>প্রায় দুই মাস কারাবাসের পর জামিনে মুক্ত</span> <br/> ভোলাগঞ্জে মোটর শোভা যাত্রায় সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা

মো. নিজাম উদ্দিন
প্রায় দুই মাস পর জামিনে কারাগার থেকে মুক্তি পাওয়া কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির পদ স্থগিত সাবেক সভাপতি ও ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সভাপতি সাহাব উদ্দিনকে বিশাল মোটর শোভাযাত্রায় গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।

রোববার (২৩ নভেম্বর) বেলা ১১টায় সিলেট শহর থেকে বিশাল মোটর শোভাযাত্রায় নিয়ে এসে দুপুরে ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ভোলাগঞ্জ উদয়ন সংঘ।

মাদ্রাসা ছাত্র মো. সজিব আহমেদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি রপ্তানি গ্রুপের কোষাধ্যক্ষ আব্দুস সালাম বাবুল।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন(সিইউজে) সভাপতি ও ধলাই ব্রিজ রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব মো. নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেনÑ কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল বাশার, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল সালাম বাবুল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা আব্দুর রকিব, উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের নির্বাহী সদস্য আখতারুজ্জামান নোমান ও আহমদ শাহনেওয়াজ লিটন, জেলা যুবদলের সদস্য খোকন রঞ্জন দে, বিএনপি নেতা তাজ উদ্দিন, সাইবুর রহমান, মুক্তিযোদ্ধা দলের ইউনিয়ন সভাপতি রতন মিয়া, সাবেক মেম্বার দুলা মিয়া, উপজেলা যুবদলের সদস্য মানিক মিয়া।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সাহাব উদ্দিন বলেন- আমি নির্দোষ ছিলাম, ধলাই ব্রিজ রক্ষার আন্দোলন করায় আমাকে ষড়যন্ত্রমূলকভাবে সাদাপাথর লুটপাটের মামলায় জড়ানো হয়েছে, আমি কষ্ট পেয়েছিলাম কিন্ত আজকে আপনাদের ভালোবাসা দেখে আমি সব কষ্ট ভুলে গেছি। আপনার এরকম পাশে থাকলে আগামিতে আপনাদের জন্য আরো কাজ করব ইনশাআল্লাহ।

এ সময় বক্তারা সাহাব উদ্দিনের প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানিয়ে তার প্রতি এলাকার মানুষের আস্থা ও ভালোবাসার কথা তুলে ধরেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সর্বশেষ ২৪ খবর