ঢাকা ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬
বিশ্বনাথ প্রতিনিধি
বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক বলেছেন, ‘বিগত ফ্যাসিস্টরা এসে শিক্ষা ব্যবস্থাটুকু ধ্বংস করেছে। তাদের ভোগবিলাসি শিক্ষা ব্যবস্থায় অধিকাংশ মানুষ অমানুষ হয়েছে। যার প্রমাণ, বিগত সময়ে এদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। সেই পাচারে অশিক্ষিত লোক জড়িত ছিলনা। সকলেই তথা কথিত উচ্চ শিক্ষিত। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে জঘন্য ভাবে রাতভর পিটিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ড কারা করেছে। তারা কি অশিক্ষিত ছিলো? এই শিক্ষা ব্যবস্থা দানব তৈরি করেছে। আমরা মাদরাসা শিক্ষা ব্যবস্থায় মানুষ তৈরি করতে চাই। আমরা দানব তৈরি করতে চাই না।
গেল শনিবার দুপুরে (৩ জানুয়ারি) সিলেটের বিশ্বনাথ উপজেলার ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদরাসা ক্যাম্পাসে, মাদরাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাদরাসার গভর্ণিং বডির সভাপতি তাহেরা নুসরাত জাহা চৌধুরীর সভাপতিত্বে তিনি তার বক্তব্যে আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় এদেশে হাজার হাজার ইবতেদায়ী স্বতন্ত্র মাদরাসা প্রতিষ্ঠা হয়েছিলো। একই সাথে সরকারি প্রাথমকি বিদ্যালয়ের পাশাপাশি রেজিষ্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও চালু করা হয়েছিলো। কালের পরিক্রমায় সকল রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয় সরকারি হয়ে গেছে। কিন্তু একটি ইবতেদায়ী মাদরাসাও এমপিওভুক্ত হয়নি সরকারিতো দূরের কথা। ফ্যাসিস্টরা মাদরাসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করার যাবতীয় পায়তারা করেছিল। মাদরাসা শিক্ষার সাপ্লাই লাইন হচ্ছে ইবতেদায়ী মাদরাসা গুলো। ইবতেদায়ী মাদরাসাগুলোকে তারা কোন ধরনের অনুদান দেয়নি। জুলাই বিল্পবের পর আমরা আমাদের প্রিয় জন্মভুমি বাংলাদেশকে নতুন ভাবে স্বপ্ন দেখা শুরু করেছি। আমরা মাদরাসা শিক্ষাকে সম্প্রসারণ করতে চাই। শুধু সম্প্রসারণ নয় গুণগত মানও বাড়াতে চাই।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুর রউফসহ অতিথিবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host