শফি চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৬

শফি চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
সিলেট-৩ আসনের সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সেই সাথে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, ২০২১ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলের সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

সর্বশেষ ২৪ খবর