ঢাকা ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
পারিবারিক রাজনীতির ধারা ধরে রেখে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন প্রয়াত সংসদ সদস্য বাবার মতোই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দুই ছেলে– খন্দকার আব্দুল মুক্তাদির ও ড. রেজা কিবরিয়া।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির এবং হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়া।
রেজা কিবরিয়া সাবেক সংসদ সদস্য ও অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া এবং খন্দকার মুক্তাদির সাবেক সংসদ সদস্য খন্দকার আব্দুল মালিকের ছেলে।
সিলেট-১ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলের মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ১ লাখ ৭৬ হাজার ৯৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের হাবিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট।
হবিগঞ্জ ১ আসনে বিএনপিতে সদ্য যোগদান করে মনোনয়ন পাওয়া ড. রেজা কিবরিয়া পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মো. সিরাজুল ইসলাম পেয়েছেন ৫৬ হাজার ১৩২ ভোট।
খন্দকার আব্দুল মুক্তাদিরের বাবা খন্দকার আব্দুল মালিক বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন। তিনি ১৯৭৯ সালে সিলেট-৮ (বর্তমান সিলেট-১) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯১ সালের নির্বাচনেও তিনি সিলেট-১ আসন থেকে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হন। ১৯৯৬ সালের ৬ষ্ঠ সংসদ নির্বাচনেও তিনি বিজয়ী হয়েছিলেন।
অপরদিকে ড. রেজা কিবরিয়ার বাবা শাহ এএমএস কিবরিয়া ছিলেন একজন সফল কূটনীতিক। জাতিসংঘের দায়িত্ব শেষ করে ১৯৯২ সালে দেশে ফেরার পর আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব নেন। পরে ২০০১ সালে হবিগঞ্জ-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করে সংসদ সদস্য নির্বাচিত হন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host