লাছুখাল পুরাতন জামে মসজিদের কিরাত প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৬

লাছুখাল পুরাতন জামে মসজিদের কিরাত প্রশিক্ষণ সম্পন্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
কোম্পানিগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়াডে’র লাছুখাল গ্রামের পুরাতন জামেমসজিদে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর শাখা কেন্দ্র। ১ম রামাদ্বান হতে ২৬ রামাদ্বান পর্যন্ত শিক্ষার্থীদের সহি শুদ্ধ কোরআন শিক্ষা দেওয়া হয়। দীর্ঘ এক মাস কুরআন মাজীদ শিক্ষা দেওয়ার পর তাদের পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার ফলাফল, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
লাছুখাল গ্রামের বিশিষ্ট মুরব্বি তনু মিয়া সাহেবের সভাপতিত্বে অনুষ্টান পরিচালনা করেন অত্র কেন্দ্রের প্রধানক্বারী মাও. আব্দুল মুকিত।
বক্তব্য রাখেন মাদরাসা কমিটির সেক্রেটারী ও মসজিদ কমিটির সভাপতি হা নুর হোসেন চৌধুরী, মাদরাসা কমিটির সভাপতি এনামুল হক, হযরত শাহজালাল রহ ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল কাদির, সহকারী শিক্ষক ইয়াকুব আলী।
উপস্থিত ছিলেন, হিফজজ বিভাগের প্রধান হাফিজ সুহেল মিয়া, মাদরাসা কমিটির সহসভাপতি নাসির মিয়া, মসজিদ কমিটির সেক্রেটারী সাংবাদিক রুবেল আহমদ, সহকারী শিক্ষক কারী শিহাবুর রহমান, কারী সুলতান আহমদ, কারী ইয়ামীন আহমদ, মাদরাসার সিনিয়র শিক্ষক মাস্টার মামুনুর রশীদ, মোঃ নুর আলম প্রমূখ।
অনুষ্টানে বিভিন্ন জামাতের ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। সর্বশেষ দোয়া ও মিলাদ মাহফিল এর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সর্বশেষ ২৪ খবর