রেনেসাঁর উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

প্রকাশিত: 10:07 PM, March 18, 2026

রেনেসাঁর উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

নাহিম মিয়া
সিলেট নগরীর ৪নং ওয়ার্ডের আম্বরখানা মজুমদারী এলাকায় সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘রেনেসাঁ’।
বুধবার (১৮ মার্চ) রেনেসাঁর সভাপতি সায়েফ বখ্ত চৌধুরী এবং সাধারণ সম্পাদক মাওলানা আহমদুল হক উমামার সঞ্চালনায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. নজরুল হাকিম, প্রকৌশলী আবুল খয়রাত মোহাম্মদ বদরুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি আনু মিয়া, রেনেসাঁর মো. ইসরাইল আলী, আফজাল হোসেন ও মিসবাউল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-অর্থ সম্পাদক আহমদ হোসেন, অফিস সম্পাদক মো. ইয়াসিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ফয়জুল করিম, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল করিম, সদস্য ওমর ফারুক, তোফাজ্জল হক, মোস্তাকিম আহমদ সেতু, নূরুল আলম সাদী ও ইউসুফ খান।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের আনন্দ ফুটিয়ে তুলতেই তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর