কোম্পানীগঞ্জে জেলা তাতীদলের ঈদ আড্ডা ও মধ্যাহ্নভোজ

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬

কোম্পানীগঞ্জে জেলা তাতীদলের ঈদ আড্ডা ও মধ্যাহ্নভোজ

বিশেষ প্রতিনিধি, কোম্পানীগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদল সিলেট জেলা ও মহানগরের শতাধিক নেতাকর্মী কোম্পানীগঞ্জে ঈদ আড্ডায় সময় কাঠিয়েছেন। এতে কোম্পানীগঞ্জ উপজেলা তাতীদলের নেতৃবৃন্দ অতিথিদের বরণ ও উত্তর রণিখাই ইউনিয়ন শাখার সেক্রেটারি লালু মিয়ার বাড়ীতে ঈদের শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজ শেষে পড়ন্ত বিকেলে সাদা পাথর পর্যটনে বেড়াতে যান। শতাধিক নেতাকর্মী সাদা পাথরের স্বচ্ছ পানিতে গা ভিজিয়ে ফটোসেশন করে জেলা ও উপজেলা শাখার তাতীদল নেতাকর্মী আনন্দে সময় কাঠান।
বুধবার (২৫ মার্চ) আগত জেলা তাতীদলের ঈদ আড্ডায় শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএন’পির সাবেক সভাপতি হাজী শাহাব উদ্দিন, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল। আগত সিলেট জেলা তাতীদলের আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ফয়েজ আহমদ দৌলত,সিলেট জেলা বিএনপি’র তাতী বিষয়ক ও জেলা তাতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল মহানগর তাতীদলের আহ্বায়ক কয়েস আহমদ,সিলেট জেলা যুবদলের সহ সভাপতি সাহেদ আহমদ চমন,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা হাজী কামাল উদ্দিন, তাতীদলের যুগ্মআহবায়ক অ্যাডভোকেট নূর আহমদ, কামরুল হাসান, আব্দুল হানিফ,মোঃ রফিক আহমেদ, জামাল উদ্দিন, বেলাল আহমদ, দুলাল আহমদ সদর উপজেলা তাতীদলের আহবায়ক মাহবুবুর রহমান লোকমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রজন মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা তাতীদলের আহবায়ক তাজ উদ্দিন আহমদ, সদস্য সচিব আরিফ আহমেদ চৌধুরী রাজ, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক মাষ্টার নিজাম উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা মঈন উদ্দিন মিলন, শ্রমিকদল সভাপতি বাদশা মিয়া,পূর্ব ইসলামপুর ইউ পি শাখা বিএনপি সভাপতি ফখরুল ইসলাম, তারা মিয়া, মাসুক মিয়া,পূর্ব ইসলামপুর সভাপতি কালা মিয়া, তাতীদল উত্তর রণিখাই সভাপতি ফিরুজ মিয়া, সেক্রেটারী লালু মিয়া,তাতীদল নেতা শাহাজাহান, আতাই মেম্বার, যুবদল নেতা দুলাল আহমদ, জামাল উদ্দিন, আবুল হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা সুজন মাহমুদ এমরান প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর