সায়্যিদ আহমদ বেরলভি রহ. এর প্রাণের বিনিময়ে উপমহাদেশে সুন্নীয়ত প্রতিষ্ঠিত হয়েছে : মাওলানা মাসুক আহমদ

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, মে ৭, ২০২৬

সায়্যিদ আহমদ বেরলভি রহ. এর প্রাণের বিনিময়ে উপমহাদেশে সুন্নীয়ত প্রতিষ্ঠিত হয়েছে : মাওলানা মাসুক আহমদ

নিজস্ব প্রতিবেদক

আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সভাপতি মাওলানা মাসুক আহমদ বলেন, সায়্যিদ আহমদ শহীদ বেরলভি রহ. তিনি আমাদের ছিলছিলার উর্ধতন মুর্শিদ। উপমহাদেশে তাঁর অসামান্য অবদান রয়েছে। তরিকায়ে মুহাম্মদিয়ার প্রতিষ্ঠাতা, ইমামুত তরিকত হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভি রহ. আজীবন খিদমতে খলকের সাথে জড়িত ছিলেন। আমাদের কে ও দ্বীনের খেদমত এর পাশাপাশি খিদমতে খলক্বে এগিয়ে আসতে হবে।

আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর কতৃক আয়োজিত সায়্যিদ আহমদ শহীদ বেরলভী রহ. এর শাহাদাহ দিবস তথা ঐতিহাসিক বালাকোট দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৬ ই মে,২০২৬ ইংরেজি বুধবার, প্যারিসের একটি রেস্টুরেন্টের হল রুমে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সাধারণ সম্পাদক কাজী আব্দুল মুহিত। তিনি বলেন, ঈমান নিয়ে কবরে যেতে হলে আউলিয়া কেরাম কে অনুসরণ করে হকের উপর টিকে থাকতে হবে এবং যারা দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। মুসলমানদের ঐতিহ্য রক্ষায় সায়্যিদ আহমদ শহীদ বেরলভি রহঃ জীবন দিয়েছেন।

আনজুমানে আল ইসলাহ প্যারিস মহানগরের সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ আবুল হাসনাতের সভাপতিত্বে ও আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সদস্য খন্দকার ইমামুল হাসানের সঞ্চালনায় মাহফিলে কোরআনে পাক থেকে তিলাওয়াত করেন আনজুমানে আল ইসলাহ ফ্রান্স মহানগরীর সহ সাধারণ সম্পাদক মাওলানা সাহেদ আহমদ ও নাশিদ পরিবেশন করেন অর্থ সম্পাদক হাফিজ মো: খালেদুর রহমান। শানে ফুলতলী পরিবেশন করেন আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের কেন্দ্রীয় কমিটির সদস্য ক্বারি সুহেল আহমদ।

বিশেষ অতিথিদের মধ‍্যে বক্তব্যে রাখেন আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সহ সাধারণ সম্পাদক ক্বারি রুবেল আহমদ, অর্থ সম্পাদক আহসান হাবীব শাহ, সমাজ কল্যান সম্পাদক কামাল আহমদ, সদস্য ক্বারি সুহেল আহমদ, সদস্য খন্দকার ইমামুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ প্যারিস মহানগরের সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ আবুল হাসনাত, সহ সভাপতি ফরিদুজ্জামান,সহ সাধারণ সম্পাদক মাওলানা সাহেদ আহমদ, অর্থ সম্পাদক হাফিজ মোঃ খালেদুর রহমান, সহ সাংগঠনিক শামছুদ্দিন আহমদ, সদস্য জাকির হোসেন সামাদ প্রমুখ।
পরিশেষে মিলাদ শরীফ ও দোয়ার মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর