ওসমানীনগরে ৯৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও সম্মাননা স্মারক প্রদান

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৬

ওসমানীনগরে ৯৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী ও সম্মাননা স্মারক প্রদান

​ওসমানীনগর প্রতিনিধি:
মোঃ আব্দুর রকিব আনু

মঙ্গলচন্ডী নিশীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের উদ্যোগে ওসমানীনগরের গোয়ালা বাজার দস্তরখানা রেস্টুরেন্টে ১২ জুন শুক্রবার সন্ধ্যায় এক ঈদ পুনর্মিলনী ও বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ​অনুষ্ঠানে দীর্ঘদিন পর প্রবাস থেকে আসা ব্যাচমেট লিটন আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া, ৯৭ ব্যাচমেট লায়েক আহমেদের ছেলে আয়ান আহনাফ মাহিন নতুন কুঁড়ি ১৪ বিভাগীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায়, দ্বৈত ও এককে বিভাগ চ্যাম্পিয়ন হওয়ায় তাকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
​অনুষ্ঠানে অন্যতম ব্যাচমেট আমিনুল ইসলাম সফর তাঁর বক্তব্যে বলেন, “প্রবাসী বন্ধুদের সাহায্য-সহযোগিতা সব সময় আমাদের দেশ গঠনের হাতিয়ার হিসেবে কাজ করে। বিশেষ করে আমাদের ৯৭ ব্যাচের দুস্থ, অসহায় এবং গরিব বন্ধুদের জীবনযাত্রার মানোন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য।” কবি কামিনী রায়ের কবিতা থেকে উদ্বৃত করে তিনি বলেন, “সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। প্রবাসী বন্ধুদের বড় অবদান ছাড়া দেশের বড় কোনো অগ্রযাত্রা বা উন্নয়ন সম্ভব নয়।” তিনি আশা প্রকাশ করেন যে, অতীতে যেভাবে প্রবাসী বন্ধুরা তাদের সহপাঠীদের পাশে ছিলেন, ভবিষ্যতেও সেই সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।
​অন্যান্য বক্তারাও বন্ধুদের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। উপস্থিত বন্ধু-বান্ধবদের মাঝে একটি ফরম বিতরণ করা হয় যাতে সকলের নাম ও তথ্যাদি সুন্দরভাবে সংরক্ষিত থাকে। একটি সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর