ঢাকা |
প্রকাশিত: 4:51 PM, October 22, 2018
ডেস্ক প্রতিবেদন
শ্রীলংকায় ট্রেনের ধাক্কায় সিলেটের কানাইঘাটের আফজাল আহমদ (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোতে এ ঘটনা ঘটে। রেল ক্রসিং পারাপারের সময় একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আফজালের মৃত্যু হয়েছে বলে তার নিকটাতœীয় রুমান আহমদ জানিয়েছেন।
নিহত আফজাল কানাইঘাট বাণীগ্রাম ইউনিয়নের বাউরভাগ পূর্ব গ্রামের হারুন রশীদের পুত্র। সে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র ।
জানা যায়, গত ১৫ অক্টোবর আফজাল আহমদ ভ্রমণের উদ্দ্যেশে শ্রীলংকার রজাধানী কলম্বোতে যায়। গত রবিবার কলম্বোতে রেল ক্রসিংয়ের সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তার মর্মান্তিক মৃত্যু ঘটে। আফজালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host