ঢাকা |
প্রকাশিত: 10:47 PM, May 25, 2026
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন লন্ডন টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার, সাবেক ডেপুটি স্পিকার, বারবার নির্বাচিত কাউন্সিলর এবং বিশ্বনাথ ওয়ান পাউন্ড হসপিটালের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আয়াছ মিয়া।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি, মানবতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের আদর্শ মানুষের জীবনে সত্য, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়।
মোহাম্মদ আয়াছ মিয়া দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন। পাশাপাশি প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের প্রতিও আন্তরিক শুভেচ্ছা জানান।
শেষে তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলের কোরবানি কবুল করুন। ঈদ মোবারক।” বিজ্ঞপ্তি
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host