ঢাকা |
প্রকাশিত: 11:18 PM, June 13, 2026
মীম সালমান ;
লন্ডনের স্টেপনি এলাকার বেঞ্জনসন রোডে আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্ট্রিট মার্কেট ও মার্কেট স্টল কার্যক্রম শুরু হয়েছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং ওশান বিজনেস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ বাজার কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী দিনে স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটির প্রায় ৫০টি স্টল বসানো হয়। এসব স্টলে খাদ্যসামগ্রী, পোশাক, হস্তশিল্পসহ নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। সকাল থেকেই বিপুল সংখ্যক মানুষ বাজার এলাকায় ভিড় করেন।
আয়োজকদের ধারণা, দিনভর প্রায় এক হাজারেরও বেশি দর্শনার্থী স্ট্রিট মার্কেটটি পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দারা জানান, এমন উদ্যোগ এলাকায় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাবে এবং কমিউনিটির মধ্যে সামাজিক সম্প্রীতি বাড়াবে।
স্থানীয়দের একাংশ বাজারটি নিয়মিতভাবে চালু রাখার দাবি জানিয়েছেন। তারা মনে করেন, এ ধরনের স্ট্রিট মার্কেট ছোট ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।
আয়োজকরা জানান, দীর্ঘ ছয় মাসের পরিকল্পনা ও প্রস্তুতির পর এই উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও কমিউনিটির সদস্যদের সক্রিয় সহযোগিতায় বাজারটি সফলভাবে চালু করা গেছে বলে তারা জানান।
তারা আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই স্ট্রিট মার্কেট নিয়মিতভাবে পরিচালিত হলে স্থানীয় অর্থনীতি ও সামাজিক সংযোগ আরও শক্তিশালী হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host