ঢাকা |
প্রকাশিত: 12:37 PM, April 16, 2019
বিলেত থেকে সম্প্রচারিত ৫২ বাংলা টিভির উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে ৫২ বাংলা টিভি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
শুক্রবার দুপুর ২টায় শারজাহের জুবাইল সুক এর সামনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
৫২ বাংলা টিভির আমিরাত ব্যুরো প্রধান আমিনুল হকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি নেতা হাজী শফিকুল ইসলাম, জি এম জায়গীরদার, ওয়াহেবুল মোস্তফা চৌধুরী, আব্দুল আওয়াল, বচন মিয়া তালুকদার, হারুনুর রশীদ রঙ্গু, মামুন আহমদ, ৫২ বাংলা টিভির দুবাই প্রতিনিধি সঞ্জয় ঘোষসহ আরো অনেকে।
উদ্বোধনী ম্যাচে বন্ধু স্পোটিং ক্লাবকে হারিয়ে বি-ডি ফ্রেন্ডস ক্লাব বিজয়ী হয়। খেলায় বাংলাদেশি নানা অঞ্চল এবং সামাজিক সংগঠন থেকে মোট ১২টি দল অংশ গ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে ভালোর পথে আনে। এই প্রবাসেও দেশের মানুষদের মধ্যে ভ্রাতৃত্ব মজবুত করতে ৫২ বাংলা টিভির এই আয়োজনকে সাধুবাধ জানান অতিথিবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host