ওসমানীনগরে ড্রেজার শ্রমিক নিহত, মেশিনসহ আটক ৩

প্রকাশিত: 4:29 PM, May 28, 2019

ওসমানীনগরে ড্রেজার শ্রমিক নিহত, মেশিনসহ আটক ৩

ওসমানীনগর সংবাদদাতা
ওসমানীনগরে কুিশয়ারা নদী থেকে বালু উত্তোলনের সময় মেশিন চালাতে গিয়ে এক শ্রমিক (অপারেটর) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক মেশিনটি জব্দসহ তিন শ্রমিককে আটক করেছে পুলিশ।

নিহত শ্রমিকের নাম আব্দুর রশিদ(৫২)। তিনি পটুয়াখালী জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের আলীপুর এলাকায় কুশিয়ারা নদিতে মেশিন চালাতে গিয়ে অপারেটর আব্দুর রশিদের হাত পেচিয়ে যায়। এসময় মেশিন চালু হয়ে গেলে তার হাত কাঁধ থেকে দ্বিখন্ডিত হয়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই তার মত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ড্রেজার মেশিনের তিন শ্রমিককে আটক করা হয় এবং বালু উত্তোলনের ড্রেজারটি জব্দ করেছে পুলিশ ।

ওসমানীনগর থানার এসআই মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার এবং ড্রেজারের তিন শ্রমিককে জিজ্ঞাসাবদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এসময় ড্রেজারটিও জব্দ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর