সরকারি সফরে মালয়েশিয়া গেলেন সিলেটের সেরা শিক্ষিকা আয়শা

প্রকাশিত: 3:50 PM, June 25, 2019

সরকারি সফরে মালয়েশিয়া গেলেন সিলেটের সেরা শিক্ষিকা আয়শা

ডেস্ক প্রতিবেদন
সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষিকা ও দক্ষিণ সুরমার হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আয়শা খাতুন ৭ দিনের সরকারি শিক্ষা সফরে মালয়েশিয়া পৌছেছেন।

সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদফতরের আয়োজনে ‘মডার্ন স্কুল ম্যানেজমেন্ট প্র্যাকটিস’ শীর্ষক ট্রেনিংয়ে যোগ দিতে তাঁকে সরকারিভাবে পাঠানো হয়।

সোমবার (২৪জুন) রাত ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে তিনি মালয়েশিয়ায় পৌছান।

এই শিক্ষা সফরে আয়শা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের আরোও ২২ জন সেরা প্রাথমিক শিক্ষক রয়েছেন। সফরে নেতৃত্ব দিচ্ছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (অর্থ) মহেশ চন্দ্র রায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারী প্রধান আলাউদ্দিন ভূইয়া জনি।

আয়শা খাতুন জানিয়েয়েছেন, সরকারি এই শিক্ষা সফরের মাধ্যমে দেশের প্রাথমিক শিক্ষকরা মূলত মালয়েশিয়ার সেরা সেরা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাবেন। তাদের শিক্ষাপদ্ধতি পর্যবেক্ষণ করবেন। সে দেশের শিক্ষা ব্যবস্থাকে কাজে লাগিয়ে নিজ দেশের শিক্ষার মাণ বৃদ্ধিতে তারা কাজ করবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর