প্রবাসী কমিউনিটি নেতা আরশ আলী গনির ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: 4:16 PM, August 9, 2019

প্রবাসী কমিউনিটি নেতা আরশ আলী গনির ঈদ শুভেচ্ছা

বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দার সভাপতি, খাজাঞ্চী ইউনিয়ন প্রবাসী জনকল্যাণ সংস্থা জেদ্দার সভাপতি,বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জেদ্দার সহ সভাপতি, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ সিলেট বিভাগ এর সদস্য, বিজয়ের কণ্ঠ ফাউন্ডেশন সৌদি আরব শাখার চেয়ারম্যান ও উপদেষ্টা সফল প্রবাসী ব্যবসায়ী আরশ আলী গনি এক প্রেস বার্তায় সিলেট সহ বাংলাদেশের সকল নাগরীক এবং সৌদিআরব প্রবাসীদের প্রতি ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন. ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে-সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।  সবাইকে ঈদের আনন্দকে একসাথে ভাগ করে নিতে হবে এক কাতারে মিলে। ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যরে মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনাই করি।

দেশের মানুষ মহামারী ডেঙ্গু থেকে রক্ষা পাক সেই দোয়ার পাশাপাশি সবাই সচেতন হওয়ার আহবান জানিয়েছেন তিনি।  ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়–ক, সেই কামনা করেছেন। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর