ঢাকা ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৬
প্রায় উন্মুক্তবক্ষে মডেল ও অভিনেত্রী এমিলি রাতাকোভস্কি। এ অবস্থায় তিনি একটি পুতুলকে স্তন পান করাচ্ছেন। এই ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন তিনি। এমন ফটোশুটের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এমিলি। শুক্রবার প্রকাশিত ছবিগুলোতে তাকে একটি পুতুলকে স্তন্যপান করানোর ভঙ্গিতে দেখা যায়, অন্য হাতে তার ওয়াইনের গ্লাস। অনেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ছবিগুলোকে ‘অস্বস্তিকর’ এবং ‘বিরক্তিকর’ বলে আখ্যা দিয়েছেন। ছবিগুলোতে এমিলিকে একটি খোলা চামড়ার জ্যাকেট পরা অবস্থায় দেখা যায়। তা দিয়ে তিনি শরীরের সামনের অংশ আংশিক ঢেকে রাখেন। কিন্তু বুকের সামনের অংশ কার্যত ছিল খোলা। তার হাতে ছিল একটি শিশুপুতুল। তাকে তিনি স্তন্যপান করানোর অভিনয় করেন। একই সঙ্গে তিনি একটি মার্টিনি গ্লাসও ধরে ছিলেন। ভক্তদের একটি বড় অংশ এই ফটোশুটে বিরূপ প্রতিক্রিয়া জানান। নিউ ইয়র্ক ম্যাগাজিনে প্রকাশিত তার নতুন একটি প্রবন্ধের প্রচারণার অংশ হিসেবে তোলা এই ছবিগুলো নিয়ে তারা প্রশ্ন তোলেন।
সমালোচকদের মন্তব্যের মধ্যে ছিল- ‘কবে থেকে আমরা স্তন্যপান করাতে করাতে মদ্যপানকে স্বাভাবিক হিসেবে দেখাতে শুরু করলাম?’
অন্য একজন লিখেছেন, ‘এটা খুবই অস্বস্তিকর। এটাকে শিল্পও মনে হচ্ছে না। মানুষের কী হচ্ছে?’
‘ছবিটা সত্যিই বিরক্তিকর। মনোযোগ পাওয়ার আকাক্সক্ষা এমন জায়গায় পৌঁছেছে যে রুচিবোধ পুরোপুরি হারিয়ে গেছে।’
‘স্তন্যপানকে যৌন আবেদন তৈরির উপাদান হিসেবে ব্যবহার করা এবং একটি শিশুকে প্রপ হিসেবে ব্যবহার করা মোটেও ফ্যাশনেবল বা গ্রহণযোগ্য নয়।’
‘আমরা কেন স্তন্যপানকে যৌনতার সঙ্গে যুক্ত করছি?’
এমন অনেক মন্তব্যে সয়লাব তার ইনস্টাগ্রাম।
অন্যদিকে, ফটোশুটের আরেকটি ছবিতে এমিলির পেছনের জানালার কার্নিশে অন্তর্বাস পরা এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এটি তার এক প্রবন্ধে বর্ণিত জীবনযাপনের প্রতি একটি ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে।
বিচ্ছেদের পর জীবনের পরিবর্তন
এমিলি তার প্রবন্ধে লিখেছেন, বিবাহবিচ্ছেদের পর তিনি নিজের পরিচয়কে নতুনভাবে দেখেছেন। তার ভাষায়, তিনি ‘ম্যাডোনা’ ইমেজ থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে রূপান্তরিত হওয়ার চেষ্টা করেছেন। ২০২২ সালে স্বামী সেবাস্টিয়ান বেয়ার-ম্যাকক্লার্ডের সঙ্গে তার বিচ্ছেদ হয়। তাদের ছেলে সিলভেস্টার জন্ম নেয়ার এক বছরের মধ্যেই সম্পর্ক ভেঙে যায়। বিচ্ছেদের পেছনে স্বামীর বিশ্বাসঘাতকতার গুঞ্জনও ছড়িয়ে পড়ে। এমিলি লিখেছেন, আমার কাছে একই সঙ্গে খুব দ্রুত এবং অসহনীয় ধীরগতির মনে হওয়া এক সময়ে আমার বিয়ে ভেঙে পড়ে। আমার ছেলের জন্মের ছয় মাস পর আমার স্বামী এবং আমি যৌন সম্পর্ক বন্ধ করে দিই। এক বছরেরও কম সময়ের মধ্যে আমরা আলাদা হয়ে যাই। তিনি আরও জানান, বিচ্ছেদের পর মানুষের সহানুভূতিপূর্ণ দৃষ্টিভঙ্গি তাকে বিরক্ত করত। তার ভাষায়, মানুষ যেভাবে আমার দিকে তাকাত, তা আমি ঘৃণা করতাম। তাদের চোখে আমি এমন একজন ছিলাম, যাকে আর কেউ চায় না, যাকে ছেড়ে যাওয়া হয়েছে।
প্রেম, ডেটিং ও নতুন অভিজ্ঞতা
বিচ্ছেদের পর এমিলির ব্যক্তিগত জীবন ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিভিন্ন সময়ে তার নাম জড়ায় ব্র্যাড পিট, ডিজে ওরাজিও রিসপো, পিট ডেভিডসন, এরিক আন্দ্রে, ফরাসি অভিনেতা স্তেফান বাকসহ আরও কয়েকজনের সঙ্গে। ২০২৩ সালের মার্চে টোকিওতে গায়ক হ্যারি স্টাইলসের সঙ্গে তাকে চুম্বনরত অবস্থায় দেখা যায়। সে সময় হ্যারি স্টাইলসের সাবেক প্রেমিকা অলিভিয়া ওয়াইল্ডের সঙ্গে এমিলির বন্ধুত্ব ছিল বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়। ডেইলি মেইলের একটি সূত্র এটিকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে উল্লেখ করে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host