ঢাকা |
প্রকাশিত: 10:27 AM, August 17, 2019
খছরুল ইসলাম, সৌদি আরব থেকে :
বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেদ্দা কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত ১৫ ই আগষ্ট জাতিয় শোক দিবস উপলক্ষ্যে জেদ্দা হোটেল লিমারে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি হোসেন মোহাম্মদ নাহিদের সভাপতিত্বে এবং আজিজুর রহমান দিলু জিতু আহমেদ এবং ইদ্রিস আলীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি ডঃ এ কে আব্দুল মোমেন, প্রধান বক্তা ছিলেন নুরুল ইসলাম ঠান্ডু, সাধারন সম্পাদক কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি ছিলেন জেদ্দা কনসুলেট এর মান্যবর কনসাল জেনারেল ( সিজি) এ এফ বুরহান উদ্দীন সহ অন্যান্যরা। প্রধান অতিথি তার বক্তৃতায় প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর জন্য ভুয়সী প্রসংশা করেন। প্রবাসীদের নানাবিধ সমস্যা মনোযোগ সহকারে শুনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। প্রবাসীদের দাবী ছিলো সিলেট টু জেদ্দা বিমানের সরাসরি ফ্লাইট চালু করার জন্য। মন্ত্রী তা যতো তাড়াতাড়ী সম্ভব ফ্লাইট চালুর আশ্বাস দেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host