জগন্নাথপুরে ইজিবাইক দুর্ঘটনায় নারী সহ আহত ২

প্রকাশিত: 7:08 PM, October 17, 2019

জগন্নাথপুরে ইজিবাইক দুর্ঘটনায় নারী সহ আহত ২

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে ইজিবাইক (টমটম) দুর্ঘটনায় চালক ও নারী যাত্রী সহ ২ জন আহত হয়েছেন। ঘটনাটি জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সাতহাল নামক স্থানে।
.
স্থানীয়রা জানান, ১৭ অক্টোবর বৃহস্পতিবার গোয়ালকুড়ি থেকে জগন্নাথপুর আসার পথে সাতহাল নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ইজিবাইকটি দুর্ঘটনায় পতিত হয়। এ সময় গোয়ালকুড়ি গ্রামের গাড়ি চালক কামরান আহমদ (২৮) ও গাড়িতে থাকা নারী যাত্রী রূপতেরা বিবি (৬০) আহত হন। এর মধ্যে গুরুতর আহত গাড়ি চালক কামরান আহমদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অপর আহতকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর