টাংগুয়ার হাওর থেকে ভারতীয় ৩৯টি গরু আটক

প্রকাশিত: 3:33 PM, October 18, 2019

টাংগুয়ার হাওর থেকে ভারতীয় ৩৯টি গরু আটক

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর থেকে ভারতীয় ৩৯টি গরু পাচাঁরের সময় নৌকাসহ একজন আটক করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মুনতাসির হাসান পলাশ। আটক গরুগুলোর মূল্য প্রায় ১৫লাখ টাকা।
আটক ব্যাক্তির নাম শফিক মিয়া। তিনি জেলার ধর্মপাশা উপজেলা সদরের বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে।
.
একাধিক সূত্রে জানাযায়,উপজেলার ট্যাকেরঘাট,বড়ছড়া,চাঁনপুর,বারেকটিলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে আসা গরুর চালান শুক্রবার সকালে ট্যাকেরঘাট থেকে নৌকা যোগে টাংগুয়ার হাওরের মাঝ দিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা দিয়ে ধর্মপাশা উপজেলায় যাচ্ছে। খবর শুনে শুক্রবার সকালে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মুনতাসির হাসান পলাশ ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু মুসার সহযোগীতার নৌকা ও গরুসহ একজনকে আটক করেন।
.
গরু আটকের সত্যতা নিশ্চিত করে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু মুসা জানান,গরু গুলোর মালিক পাওয়া যায় নি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মুনতাসির হাসান পলাশ জানান,আটক গরু গুলো কাসষ্টম,বিজিবিসহ আমরা অপেন টেন্ডার দিব।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর