জগন্নাথপুরে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০লাখ টাকার সরঞ্জাম প্রদান

প্রকাশিত: 7:41 PM, October 24, 2019

জগন্নাথপুরে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০লাখ টাকার সরঞ্জাম প্রদান

জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১৯টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি স্কুল এন্ড কলেজ ও ৮টি মাদ্রাসার বিজ্ঞান বিভাগের জন্য ৩০ লাখ টাকার সরকারি আধুনিক সরঞ্জাম প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মোখলেছুর রহমান, একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়, পাটলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন আহমদ, গুলবাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিন্টু চন্দ্র দাশ, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আব্দুল হালিম, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুজ জাহের, সহকারি শিক্ষক রাসেল তালুকদার সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর