জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় যুবক গুরুতর আহত

প্রকাশিত: 11:07 PM, November 4, 2019

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় যুবক গুরুতর আহত

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় সৈয়দ সাজলু মিয়া (৩০) নামের এক যুবক আহত গুরুতর হয়েছেন। তিনি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আড়িকোনা গ্রামের মৃত সৈয়দ শফিক আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ৩ নভেম্বর রোববার সন্ধ্যা রাতে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের আবু লেইছের ছেলে রাহিম মিয়া ও তার লোকজন সৈয়দ সাজলু মিয়ার উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন। আহতকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এছাড়া হামলাকারীরা আহত সৈয়দ সাজলু মিয়ার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও ২টি মোবাইল সেট ছিনিয়ে নেন বলে আহত পরিবারের লোকজন জানান। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো বড় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর