ঢাকা ৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯
জামালগঞ্জ প্রতিনিধি: গনশুনানীর মাধ্যমে জরুরী ভিত্তিতে পিআইসি গঠন ও পাউবোর সহকারী প্রকৌশলী (এসও) বদলীর দাবিতে হাওর বাচাঁও আন্দোলনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালগঞ্জেও পালিত হয়েছে মানববন্ধন । ২৪ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ রোডে হাওর বাচাঁও আন্দোলনের জামালগঞ্জ শাখার উদ্দ্যোগে জামালগঞ্জ শাখার সভাপতি, কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযুদ্ধা ইউসুফ আল- আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক , প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সহ – সভাপতি মোঃ মাসুক মিয়া, আব্দুর রশিদ, কামরুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাছ মুরাদ, বাদল কৃষ্ণ দাস প্রমুখ।
বক্তারা বলেন, অকাল বন্যা থেকে ফসল রক্ষা বাধঁ নির্মানে কাবিটা বাস্তবায়ন প্রকল্পের মনিটরিং কমিটির গনশুনানীর মাধ্যমে পিআইসি গঠন ও পাউবোর উপ- সহকারী প্রকৌশলীরা দীর্ঘদিন যাবত একই উপজেলায় দায়িত্ব পালন করার কারনে স্বজন প্রীতি করে দুর্নীতির আশ্রয় নিচ্ছে ফলে তাদেরকে অন্যত্র বদলী করা প্রয়োজন। যে সকল উপজেলায় পিআইসি গঠনের জন্য বাছাই শুরু হয়নি অবিলম্বে পিআইসি গঠন করে কাজ শুরু করার আহবান জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host