ঢাকা ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের রাধারমণ দত্ত মিলনায়তনে স্থানীয় পর্যায়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ ভার্চুয়ালের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালা সহযোগিতায় ছিলেন গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন- জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মুসলেহ উদ্দিন প্রমুখ কর্মশালায় বিভিন্ন শ্রেণী পেশার ৫০ জন অংশ নেন।
অংশ গ্রহণকারীরা টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য বাস্তবায়নে মতামত উপস্থাপন করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host